মাহে রমজানে কিছু পড়ার জন্য সহীহ হাদিস (১)
আনাস ( রাঃ ) হতে বর্ণিত আছে , তিনি বলেন , নবী ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ) বলেছেনঃ তোমাদের কোন ব্যক্তিই ঈমানদার হতে পারে না , যতক্ষণ পর্যন্ত না সে যা নিজের জন্য পছন্দ করে তার ভাই এর জন্য তাই পছন্দ করে । ( বুখারীঃ ১৩ , মুসলিমঃ ৪৫ ) আবূ হুরাইরাহ ( রাঃ ) হতে বর্ণিত আছে , তিনি বলেন , রাসূলুল্লাহ ( সাঃ ) বলেছেনঃ প্রতিপক্ষকে কুস্তিতে পরাজিত করে জয়লাভ করাতে বীরত্ব নেই , বরং প্রকৃত বীর সে - ই যে রাগের মুহূর্তে নিজকে সংযত করতে পারে । ( বুখারীঃ ৬১১৪ , মুসলিমঃ ২৬০৯ ) আবূ হুরাইরাহ ( রাঃ ) হতে বর্ণিত আছে , তিনি বলেন , নবী ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ) বলেছেনঃ সূর্য উদিত হয় এমন দিনগুলোর মাঝে সর্বাধিক উত্তম হচ্ছে জুমআ`র দিন । আদম ( আঃ )- কে এ দিনে সৃষ্টি করা হয়েছে এবং এ দিনে তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল আর তাঁকে এদিনেই জান্নাত থেকে বের করা হয়েছিল । ( মুসলিমঃ ৮৫৪ ) মু ' আয ইবনু জাবাল ( রাঃ ) হতে বর্ণিত আছে , তিনি বলেন , রাসূলুল্লাহ ( সাল্লাল্লাহু আলা...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন