মাহে রমজানে কিছু পড়ার জন্য সহীহ হাদিস (১)
- আনাস (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ তোমাদের কোন ব্যক্তিই ঈমানদার হতে পারে না, যতক্ষণ পর্যন্ত না সে যা নিজের জন্য পছন্দ করে তার ভাই এর জন্য তাই পছন্দ করে । (বুখারীঃ ১৩, মুসলিমঃ ৪৫)
-
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ প্রতিপক্ষকে কুস্তিতে পরাজিত করে জয়লাভ করাতে বীরত্ব নেই, বরং প্রকৃত বীর সে-ই যে রাগের মুহূর্তে নিজকে সংযত করতে পারে । (বুখারীঃ ৬১১৪, মুসলিমঃ ২৬০৯)
- আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ সূর্য উদিত হয় এমন দিনগুলোর মাঝে সর্বাধিক উত্তম হচ্ছে জুমআ`র দিন । আদম (আঃ)-কে এ দিনে সৃষ্টি করা হয়েছে এবং এ দিনে তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল আর তাঁকে এদিনেই জান্নাত থেকে বের করা হয়েছিল । (মুসলিমঃ ৮৫৪)
- মু'আয ইবনু জাবাল (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ যে লোকের সর্বশেষ কথা হয় 'লা- ইলা-হা ইল্লাল্লাহ', সে জান্নাতে যাবে। - আবূ দাউদঃ ৩১১৬, হাকিমঃ ১/৩৫১, সহীহ আল-জামিঃ ২৪৭৯
-
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ তোমাদের মধ্যে কারো দু'আ গ্রহন করা হয় যাবৎ না সে তাড়াহুড়া করে। সে বলতে থাকেঃ আমার প্রভুর নিকট আমি দু'আ করেছিলাম। কিন্তু আমার দু'আ তিনি কবূল করেননি। (বুখারীঃ ৬৩৪০, মুসলিমঃ ২৭৩৫)
-
আবূ আইয়ূব খালিদ ইবনু যাইদ (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে আমি বলতে শুনেছিঃ যদি তোমরা গুনাহ্ না করতে তাহলে আল্লাহ তা'আলা এমন এক জাতি সৃষ্টি করতেন, যারা গুনাহ্ করে ক্ষমা চাইতো আর তিনি তাদের কে ক্ষমা করে দিতেন। - মুসলিমঃ ২৭৪৮
-
হযরত আবু কাতাদাহ সালামী (রা) হতে বর্ণিত। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে বসার আগে সে যেন দুই রাকাত নামায পরে নেয়। বুখারীঃ প্রথম খন্ড, অধ্যায়ঃ ০৮ (নামায), হাদীসঃ ৪৩৫।
- দরুদে ইব্রাহিম
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌاللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيد
বিসমিল্লাহির রহমানির রহিম
আল্লাহুম্মা সাল্লেআ’লা মোহাম্মদিওঁ ও আ’লা আলি মোহাম্মদ,কামা সাল্লাইতা আ’লা ইব্রাহিমা ও আ’লা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম্মাজিদ। আল্লাহুম্মা বারিক আ’লা মোহাম্মাদিওঁ ও আ’লা আলি মোহাম্মদ, কামা বারকতা আ’লা ইব্রাহিমা ও আ’লা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম্মাজিদ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন